ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
নিজের বায়োপিকের পরিচালক নিজেই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 6:12 PM

নিজের বায়োপিকের পরিচালক নিজেই

নিজের বায়োপিকের পরিচালক নিজেই

মার্কিন পপ আইকন ম্যাডোনা। তিনি তার নিজের বায়োপিক বানানোর পরিকল্পনা করেছেন। আর এটি পরিচালনার দায়িত্বে তিনি নিজেই থাকছেন বলে জানিয়েছেন। ইতোমধ্যে এটি নিয়ে ইউনিভার্সেল পিকচার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, পরিচালনার পাশাপাশি নিজের বায়োপিকের জন্য অস্কারজয়ী চিত্রনাট্যকার ডায়াবলো কোডির সঙ্গে সহকারী লেখক হিসেবে থাকছেন ম্যাডোনা।

ধারণা করা হচ্ছে, ম্যাডোনার জীবননির্ভর সিনেমার গল্পে তার নিউইয়র্কের সেই বস্তি থেকে বিশ্বজুড়ে সুপারস্টার হয়ে উঠার চিত্র উঠে আসবে।

ম্যাডোনা বলেন, সিনেমাটিতে সংগীতের ওপর বেশি ফোকাস থাকবে। সংগীত আমায় চালিয়ে রেখেছে এবং শিল্প বাঁচিয়ে রেখেছে। অনেক অব্যক্ত এবং অনুপ্রেরণামূলক গল্প রয়েছে এবং এটি আমার চেয়ে কে বেশি ভালো বলার আছে।

এ ছাড়া ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে ম্যাডোনা বলেন, বায়োপিকে একজন শিল্পী হিসেবে তার পুরুষ শাসিত বিশ্বে টিকে থাকার সংগ্রামের গল্প থাকবে।

তবে তবে এতে তিনি অভিনয় করবেন না। ম্যাডোনা চরিত্রে কে থাকছেন এখন পর্যন্ত খোলাসা করে কিছু জানা যায়নি।


সম্পাদনা: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status