ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
প্রথম বাংলাদেশি 'মেডিকেল ফিজিসিস্ট' অ্যাওয়ার্ড পেলেন ড. অনুপমা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 4:36 PM

প্রথম বাংলাদেশি 'মেডিকেল ফিজিসিস্ট' অ্যাওয়ার্ড পেলেন ড. অনুপমা

প্রথম বাংলাদেশি 'মেডিকেল ফিজিসিস্ট' অ্যাওয়ার্ড পেলেন ড. অনুপমা

বিশ বছর যাবত এশিয়া-ওশেনিয়া অঞ্চলে মেডিকেল পদার্থবিজ্ঞানের শিক্ষা, পেশাদার বিকাশ, গবেষণার জন্য অসাধারণ প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ 'মেডিকেল ফিজিসিস্ট' অ্যাওয়ার্ডে পেয়েছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষক অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী। প্রথম বাংলাদেশী হিসেবে তিনি এই সম্মাননা লাভ করলেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ড. অনুপমা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এশিয়া-ওশেনিয়া ফেডারেশন অব অর্গানাইজেশন ফর মেডিকেল ফিজিক্স (এএফওএমপি) এর বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২১ জনকে এই স্বীকৃতি প্রদান করা হয়।

তিনি জানান, এই অঞ্চলের দেশগুলোতে যারা এ বিষয়ে ভালো কাজ করেছেন, তাদের দেশের মেডিকেল ফিজিক্স সোসাইটি বা অ্যাসোসিয়েশনের কাছে নাম আহ্বান করা হয়। সেখানে বাংলাদেশের সোসাইটি থেকে আমার নাম পাঠানো হয়। এরপর প্রায় ২ মাস বিভিন্ন ক্যাটাগরিতে মূল্যায়ন করে নির্বাচিতদের নাম প্রকাশ করা হলো।

এএফওএমপি সূত্রে জানা যায়, মনোনীতরা এশিয়া-ওসেনিয়া অঞ্চলে বৈজ্ঞানিক জ্ঞানের প্রচার, বৈজ্ঞানিক কার্যক্রম সংগঠিত করা সহ বিজ্ঞানের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেন। একইসাথে তারা নিজের দেশ, জাতীয় মেডিকেল পদার্থবিদ সংস্থা এবং এএফওএমপিতে কাজ করেন। ফলে পেশা এবং সোসাইটির ব্যাপক উন্নয়ন সাধিত হয়।

এই অ্যাওয়ার্ডের জন্য বিভিন্ন দেশের ১৪টি সংস্থা থেকে মোট ৩৬ জনের নাম পাঠানো হয়। প্রাপ্ত সকল প্রার্থীকে ৪টি বিভাগের অধীনে ৫০ পয়েন্ট স্কেল সহ মোট ২০০ পয়েন্টের মাঝে মূল্যায়ন করা হয়। অ্যাওয়ার্ড এন্ড ডীনস কমিটি (এএইচসি) স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করেন। এতে জাপান ও কোরিয়া থেকে ৪ জন, ভারত ও মালয়েশিয়া থেকে ২ জন, হংকং, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, তাইপে, ইরান, ফিলিপাইন, চীন, থাইল্যান্ড ও বাংলাদেশ থেকে ১ জন এই স্বীকৃতি লাভ করেন।

প্রসঙ্গত, অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী বাংলাদেশের প্রথম মহিলা ফিজিসিস্ট। বর্তমানে তিনি সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন এবং মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। মেডিকেল ফিজিক্সে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তিনি আইডিএমপি অ্যাওয়ার্ড লাভ করেন।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status