ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৭৩
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 2:47 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৭৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৭৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৭৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের প্রত্যেকেই মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত। তাদের হেফাজত থেকে তিন হাজার ৩০৫ পিস ইয়াবা, ২৬১ গ্রাম হেরোইন, ২৫ কেজি ৬৬০ গ্রাম গাঁজা, ৪২ বোতল ফেনসিডিল ও ২৪০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
     
    
সম্পাদনা: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status