ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বলিউড মেগাস্টারদের বিরুদ্ধে মাদকাসক্তির মামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 2:44 PM

বলিউড মেগাস্টারদের বিরুদ্ধে মাদকাসক্তির মামলা

বলিউড মেগাস্টারদের বিরুদ্ধে মাদকাসক্তির মামলা

গত বছর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলো করণ জোহরের একটি পার্টির ভিডিও। যেখানে একসঙ্গে দেখা গিয়েছিলো- দীপিকা পড়ুকোন, মালাইকা আরোরা, শাহিদ কাপুর, অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান ও তার প্রেমিকা নাতাশা দালাল, ভিকি কৌশল ও পরিচালক অয়ন মুখার্জিকে। আর সেই ভিডিওতে উঠে আসে বলিউডের জনপ্রিয় এই তারকারা নাকি সবাই মিলে নেশা করছিলেন।

এমনকি ওই পার্টিতে ভিকি কৌশল এবং অয়ন মুখার্জি কোকেন সেবন করেছিলেন বলেও অভিযোগ তুলেছিলেন কেউ কেউ।

এদিকে, সম্প্রতি রিয়া চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে মাদক সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে। এরপরই বলিউডের এই অভিনেত্রী ও তার ভাইকে গ্রেফতার করেছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।

এরপর রিয়ার স্বীকারোক্তি থেকে বলিউডের অন্তত ২৫ জন তারকার নামের তালিকা প্রস্তুত করেছে (এনসিবি)। তবে সকলের নাম প্রকাশ্যে না আসলেও, সামনে এসেছে সারা আলি খান ও রাকুল প্রীত সিংয়ের নামটি।

এবার দীপিকা পড়ুকোন, মালাইকা আরোরা, শাহিদ কাপুর, অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান ও তার প্রেমিকা নাতাশা দালল, ভিকি কৌশল, পরিচালক অয়ন মুখার্জির বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ এনে এনসিবি’তে মামলা দায়ের করেছেন শিরোমণি আকালী দলের সাবেক বিধায়ক মনজিন্দর সিং সিরসা।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সেই অভিযোগপত্র শেয়ার করে মনজিন্দর সিং সিরসা লিখেছেন- এনসিবি’র প্রধান রাকেশ আস্থানার সঙ্গে বিএসএফ হেডকোয়ারে গিয়ে দেখা করে আমি করণ জোহর এবং তার মাদক পার্টিতে থাকা সকলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। এছাড়া গত বছর করণের ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে তদন্ত করার অনুরোধও জানিয়েছি।


সম্পাদনা: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status