ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
পান খেয়ে দাঁতে দাগ পড়েছে, তিন মিনিটেই হবে ঝকঝকে সাদা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 2:31 PM

পান খেয়ে দাঁতে দাগ পড়েছে, তিন মিনিটেই হবে ঝকঝকে সাদা

পান খেয়ে দাঁতে দাগ পড়েছে, তিন মিনিটেই হবে ঝকঝকে সাদা

ঝগড়া নয়, মিষ্টি হাসিতেই কারো মন জয় করা সম্ভব। তবে সেই হাসিতে যদি দাগ থাকে তবে তো মুশকিল। কারণ হলদেটে দাঁতের হাসি মন জয় করার বদলে আপনাকে লজ্জায় ফেলে দেবে। এছাড়া হলদেটে দাঁত সহজেই সবার চোখে লাগে, ফলে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

মূলত নানা রকমের খাবার খেতে খেতে সাদা দাঁত একসময় হলদেটে হয়ে যায়। চা-কফি পান বা ধূমপান করাতে দাঁত কালোও হয়ে যায়।  অনেকের দাঁতের ফাঁকে ফাঁকে বিশ্রী দেখতে আস্তরণ, দাঁতের ওপর ছোপ, সুন্দর হাসিকেই নষ্ট করে দেয়। যার ভয়ে খোলা মনের হাসি প্রাণ থেকে আসে বটে; কিন্তু ঠোঁটের ব্যারিকেড থেকে আর বেরোতে পারে না।

তবে এসব কিছুর সমাধান মিলবে ঘরে বসেই মাত্র ৩ মিনিটে। চলুন জেনে নেয়া যাক সেই জাদুকরী উপায়টি-

এক চামচ বেকিং সোডা আর তাতে লেবু ও পানি নিয়ে ঝটপট তৈরি করে নিন একটা মিশ্রণ। ততক্ষণ পর্যন্ত ভালো করে মেশান, যতক্ষণ না তা পেস্টের মত হচ্ছে। এরপর ব্রাশে সেই বেকিং সোডা ও লেমনের পেস্ট লাগিয়ে দাঁত মাজুন অন্তত পক্ষে এক মিনিট। তারপর কুলকুচি করে নিন। এতে দাঁতে কোনো রকম খারাপ প্রভাব পড়বে না, উল্টো দাঁত হবে ঝকঝকে সাদা ও সুন্দর। সূত্র: জি নিউজ
    

সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status