ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
কর্ম ক্ষমতা বাড়াতে ড্রাগ নিচ্ছেন বাইডেন: ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 1:37 PM

কর্ম ক্ষমতা বাড়াতে ড্রাগ নিচ্ছেন বাইডেন: ট্রাম্প

কর্ম ক্ষমতা বাড়াতে ড্রাগ নিচ্ছেন বাইডেন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই বিতর্ককে সামনে রেখে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্র্যাট দলের জো বাইডেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন।

তিনি বলেছেন, বিতর্কে ভালো করতে ও কর্ম ক্ষমতা বাড়াতে বাইডেন ড্রাগ গ্রহণ করছেন। বিতর্কের আগে তিনি তার ড্রাগ পরীক্ষারও দাবি জানান।-খবর এএফপি

ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাতকারে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটদের প্রাইমারি সেশনের বিতর্কে বাইডেনের ভালো করা দেখে তিনি বিস্মিত হয়েছেন।

এ প্রসঙ্গে প্রথমে তিনি কোন মন্তব্য করতে রাজি না হলেও পরে বলেন, তিনি কিছু একটা গ্রহণ করছেন। যা তাকে নির্মলতা জাতীয় কিছু দিচ্ছে।

দুই প্রার্থীর মধ্যে যে তিনটি বিতর্ক হচ্ছে আগামী ২৯ সেপ্টেম্বর হবে তার প্রথমটি। এর আগে বাইডেনের ড্রাগ পরীক্ষার দাবি পুনর্ব্যক্ত করেন ট্রাম্প।

এর জবাবে ফ্লোরিডা রেডিও স্টেশনকে বাইডেন বলেন, আমি বিতর্কের অপেক্ষায় আছি। ট্রাম্প বোকা এবং তার মন্তব্যগুলোও বোকামিতেপূর্ণ।

রিপাবলকিান প্রার্থী ট্রাম্প দীর্ঘ সময় ধরে ভোটারদের কাছে টানার চেষ্টা করে যাচ্ছেন। ট্রাম্প এখনও পর্যন্ত জনমত জরিপগুলোতে বাইডেনের চেয়ে পিছিয়ে রয়েছেন।
 
সম্পাদনা: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status