ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু।
তাপস কর
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 1:14 PM

ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু।

ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু।

ময়মনসিংহের হালুয়াঘাটের শাকুয়াই ইউনিয়নের বাগিসপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম রাসেল (২০)। সে বাগিসপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নিহত রাসেল ও তার ভাই সোহেল ফিসারিতে মাছের খাদ্য দিতে বাড়ির পাশে আসেন। পরে সোহেল মাছের খাদ্য দিয়ে বাড়ি ফিরে যায়। ফিসারিতে বাঁশের খুঁটিতে থাকা বৈদ্যুতিক বাতির তার ছিড়ে পড়ে থাকতে দেখে রাসেল তার জোড়া দিতে গেলে বিদ্যুতায়িত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা বিষয়টি শুনে পুলিশ পাঠিয়েছিলাম। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status