ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 10:46 AM

ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু

ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু

গেল ৩১ মে থেকে করোনাভাইরাস পরিস্থিতির কারণে আসন ফাঁকা রেখে চলছিল ট্রেন। কিন্তু এখন থেকে ট্রেনে আর কোনো আসন ফাঁকা রাখা হবে না। সব আসনে যাত্রী নিয়েই চলবে ট্রেন। আজ থেকে শতভাগ আসনে যাত্রী নেয়া হচ্ছে।

মঙ্গলবার দুপুরে বুধবার থেকে শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার সকাল থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ৫০ ভাগ টিকিট অনলাইনে ও ৫০ ভাগ টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে।

করোনার কারণে গত ৩১ মে থেকে ট্রেনের ৫০ ভাগ আসন ফাঁকা রাখা হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব আসনের টিকিটই বিক্রি করা হচ্ছে।

রেলওয়ে সূত্র জানায়, আজ থেকে সারা দেশের বিভিন্ন গন্তব্যে ২১৮টি ট্রেন চলবে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status