ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
করোনা জয়ী পপি ফিরছেন করোনার গল্পে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 10:49 AM

করোনা জয়ী পপি ফিরছেন করোনার গল্পে

করোনা জয়ী পপি ফিরছেন করোনার গল্পে

ইমপ্রেস টেলিফিল্মের 'ভালোবাসার প্রজাপতি' নামে এক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢালিউডের সেন্সেশনাল পপি। এটি যৌথভাবে পরিচালনা করবেন রাজু আলীম ও মাসুমা তানি।

করোনা আক্রান্ত হয়েছিলেন পপি। করোনা আক্রান্তের পর কয়েক দিন ধরে শ্বাসকষ্ট ও কাশিতে ভুগছিলেন চিত্রনায়িকা পপি। ছিল ব্যথা আর জ্বরও। করোনা জয় করে পাচঁ মাস পর ঢাকা ফিরেছিলেন। এবার করোনা জয়ী পপিকে দেখা যবে করোনা নির্ভর সিনেমার গল্পে।

ইমপ্রেস টেলিফিল্মের 'ভালোবাসার প্রজাপতি' নামে এক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢালিউঢের এই সেন্সেশনাল পপি। এটি যৌথভাবে পরিচালনা করবেন রাজু আলীম ও মাসুমা তানি। শিগগিরই এ ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতাদ্বয়। ভালোবাসা, লকডাউন, ডিভোর্স প্রভৃতি বিষয় উঠে আসবে ছবিতে।

'ভালোবাসার প্রজাপতি' সিনেমায় একজন চিকিৎসকের চরিত্রে পর্দায় হাজির হবেন এই নায়কা।  ছবিটি তার জন্মদিনের উপহার বলে আখ্যায়িত করেছেন পপি। তিনি বলেন, 'নতুন ছবিটি আমার জন্মদিনে উপহার হিসেবে পেয়েছি। এর গল্প অসাধারণ। গল্প ও চরিত্র মিলে দর্শক দারুণ একটি ছবি উপহার পাবেন- এ প্রত্যাশা করতেই পারি।''

সবসময় ভাল কাজের দিকে নজর বলে দাবি করে পপি বলেন, ''সব সময় ভালো চরিত্র ও গল্পের সন্ধান করি। তাই গতানুগতিক গল্প বা চরিত্রে কাজ করার কোনো ইচ্ছা নেই। এর মানে এই নয় যে, আমি কাজ ছেড়ে দিয়েছি। ভালো গল্পের সিনেমা পেলে অবশ্যই করব।''

খুলনার মেয়ে পপি ১৯৯৫ সালে লাক্স আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী হিসেবে মিডিয়াতে তার অভিষেক ঘটে। ১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর খুলনায় জন্ম নেওয়া এই নায়কা এখন পর্যন্ত তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

সম্পাদনা: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status