ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
সোলেইমানির মতো সিরিয়ার প্রেসিডেন্টকে হত্যা করতে চেয়েছিলেন ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 September, 2020, 10:55 PM

সোলেইমানির মতো সিরিয়ার প্রেসিডেন্টকে হত্যা করতে চেয়েছিলেন ট্রাম্প

সোলেইমানির মতো সিরিয়ার প্রেসিডেন্টকে হত্যা করতে চেয়েছিলেন ট্রাম্প

ইরানের জনপ্রিয় নেতা জেনারেল কাসেম সোলেইমানির মতো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকেও হত্যা করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সাবেক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিসের বিরোধিতায় এ পরিকল্পনা কার্যকর করতে পারেননি তিনি। মঙ্গলবার ফক্স নিউজ চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ অংশ নিয়ে নিজের মুখেই এ কথা স্বীকার করেছেন ট্রাম্প।

অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি চাইলে তাকে (আসাদ) সরিয়ে দিতে পারতাম, ম্যাটিস এর বিরুদ্ধে ছিলেন। ম্যাটিস বেশিরভাগ বিষয়েরই বিরুদ্ধে ছিলেন তিনি জানেন না কীভাবে জিততে হয়।’

সাবেক মেরিন জেনারেল জেমস ম্যাটিস মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালনকালে ট্রাম্পের খামখেয়ালি কর্মকাণ্ড আটকানোর চেষ্টা করতেন বলে জানা যায়। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া, সিরিয়া ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার, জলবায়ু পরিবর্তন রোধে অর্থবরাদ্দ কমিয়ে দেয়ার মতো বিভিন্ন বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার মতবিরোধ দেখা দেয়। শেষ পর্যন্ত ২০১৮ সালের ২০ ডিসেম্বর মন্ত্রিত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। অবশ্য সেসময় কোনও প্রমাণ উপস্থাপন ছাড়াই ট্রাম্প দাবি করেছিলেন, ম্যাটিস পদত্যাগ করেননি, তাকে বরখাস্ত করেছেন তিনি।

ফক্স অ্যান্ড ফ্রেন্ডস-এ জেমস ম্যাটিস সম্পর্কে ট্রাম্প বলেন, ‘এ সাবেক জেনারেল একজন মহান আমেরিকান, তিনি দেশকে অনেক দিয়েছেন। আমি বলব না তিনি ভালো বা খারাপ আমেরিকান। আমি শুধু বলছি, তিনি কাজ ভালো করেননি। তাই তাকে যেতে দিয়েছি।

এদিকে, কাসেম সোলেইমানিকে হত্যার জেরে ইরান মার্কিন সম্পদে আঘাত হানতে পারে বলে যে খবর ছড়িয়েছে, সে বিষয়ে মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্প।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status