চুয়াডাঙ্গায় কাভার্ডভ্যানের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 15 September, 2020, 10:54 PM
চুয়াডাঙ্গায় কাভার্ডভ্যানের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে একটি পণ্যবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় আইয়ুব হোসেন (৫০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আলমডাঙ্গা উপজেলার নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, নিহত আইয়ুব হোসেনের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামে। তিনি ওষুধ কিনতে আলমডাঙ্গা আসার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান।