ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
ঘনিষ্ট সময় মাস্ক পরুন, পরিহার করুন চুম্বন: টিএইচটি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 12:11 PM

ঘনিষ্ট সময় মাস্ক পরুন, পরিহার করুন চুম্বন: টিএইচটি

ঘনিষ্ট সময় মাস্ক পরুন, পরিহার করুন চুম্বন: টিএইচটি

বিশ্বজুড়ে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে। ফলে সবার মাঝে বিরাজ করছে আতঙ্ক। করোনা থেকে বাঁচতে ঘনিষ্ট সম্পর্ক করছেন না অনেকে। এতে সম্পর্কের দৃঢ়তা কমছে। তাই করোনা এড়াতে ঘনিষ্ট সময়ে কিছু নিয়ম মেনে চলার কথা জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক সংস্থা ট্যারেন্স হিগিন্স ট্রাস্ট (টিএইচটি)।

সংস্থাটির মতে, শারীরিক মেলামেশার সময় মাস্ক ব্যবহার ও চুম খাওয়া বন্ধ করতে হবে। যতটা সম্ভব দুই জনকে মুখোমুখি হওয়া পরিহার করতে হবে।

টিএইচটি লকডাউন শুরুর পর থেকেই স্বাস্থ্যবিধি সম্পর্কিত নির্দেশিকা প্রকাশ করেছে। গবেষণা অনুযায়ী, সামাজিক দূরত্বের কারণে দম্পতিদের মধ্যে শারীরিক সম্পর্কের হার অনেকাংশে কমছে। এমনকি করোনা আতঙ্কে জীবন সঙ্গীর কাছে আসাও কমিয়ে দিয়েছে অনেকে।

টিএইচটি বলছে, যৌনতা থেকে মানুষকে দূরে থাকতে বলা নতুন বিষয় নয়। এক্ষেত্রে হস্তমৈথুন, সেক্স টয়’র ব্যবহার, ফোন বা অনলাইন সেক্সই নিরাপদ মনে করা হচ্ছে।

বাড়ির বাইরে যৌন মিলনের সঙ্গীর ক্ষেত্রে সতর্ক হতে হবে। সঙ্গীর করোনাভাইরাস পরীক্ষা করা উচিত। এছাড়া তার পরিবারের কেউ করোনা পজিটিভ কিনা তা জানতে হবে।

সংস্থাটি আরো বলছে, শরীরে কোনো রকম সমস্যা বোধ বা ভালো না লাগলে শারীরিক সম্পর্ক এড়িয়ে চলুন। সঙ্গীর শরীরে সামান্যতম উপসর্গ দেখা দিলে আইসোলেশনে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

সংস্থাটির পরামর্শ, শারীরিক সম্পর্কের আগে ও পরে ২০ সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। সেই সঙ্গে ঘনিষ্ট সময় মাস্ক পরার পাশাপাশি চুম্বন পরিহার করতে হবে। এমনকি যৌন সঙ্গীরা যেনো মুখোমুখি না হন সেক্ষেত্রেও লক্ষ্য রাখতে হবে। এছাড়া সচেতনতার অংশ হিসেবে কনডম ব্যবহার করা যেতে পারে।

টিএইচটির মেডিকেল ডিরেক্টর মাইবেল ব্র্যাডি বলেন, সেক্স জীবনের খুবই গুরুত্বপূ্র্ণ অংশ। মানুষকে যৌনতা এড়িয়ে চলতে বলা বাস্তবধর্মী সিদ্ধান্ত নয়। তবে শারীরিক ঘনিষ্ঠতা এড়িয়ে চলা মহামারি করোনাভাইরাস থেকে মুক্ত থাকার ভালো উপায়।
।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status