ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
দেশে ফিরিয়ে আনা হয়েছে লেবাননে আটকে পড়া ৭১ বাংলাদেশি প্রবাসীকে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 11:13 AM

দেশে ফিরিয়ে আনা হয়েছে লেবাননে আটকে পড়া ৭১ বাংলাদেশি প্রবাসীকে

দেশে ফিরিয়ে আনা হয়েছে লেবাননে আটকে পড়া ৭১ বাংলাদেশি প্রবাসীকে

দেশে ফিরিয়ে আনা হয়েছে লেবাননে আটকে পড়া ৭১ বাংলাদেশি প্রবাসীকে। দেশটির রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্তদের সাহায্যে সরকারের ত্রাণ সহায়তা পাঠানো হয় একটি বিমানে। সেই বিমানে করে ওই নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়।

বাংলাদেশ বিমানবাহিনীর বিমানে আজ বুধবার সকাল সোয়া ৭টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ওই বাংলাদেশিরা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নূর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নূর ইসলাম জানান, বিমানবাহিনীর বিমানটি ভোর ৫টায় পৌঁছনোর কথা থাকলেও সেটি সকাল সোয়া ৭টায় অবতরণ করে। বিমানটিতে ৭৩ বাংলাদেশি ফেরার কথা থাকলেও ফিরেছে ৭১ জন। বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বাংলাদেশ সরকারের ত্রাণ নিয়ে লেবানন যায় বিমানবাহিনীর সি-১৩০ জে একটি বিমান। গত ১০ আগস্ট বিমানটি লেবাননের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

লেবাননে শক্তিশালী বিস্ফোরণে চার বাংলাদেশি নিহত হন। এতে আহত হন বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি। এছাড়া ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেদেশে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিজয়’।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত লেবাননকে চিকিৎসা সামগ্রী ও জরুরি খাদ্য সহায়তা এবং খুচরা যন্ত্রাংশ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে বাংলাদেশ সরকার।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status