ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩
বিয়ের ২২ মাসেও স্পর্শ করতে দেয়নি স্ত্রী, স্বামীর আত্মহত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 11:01 AM

বিয়ের ২২ মাসেও স্পর্শ করতে দেয়নি স্ত্রী, স্বামীর আত্মহত্যা

বিয়ের ২২ মাসেও স্পর্শ করতে দেয়নি স্ত্রী, স্বামীর আত্মহত্যা

ভারতের আহমেদাবাদের শাহেরকটডার মানিনগরে বিয়ের পর ২২ মাস কেটে গেলেও স্বামীর সঙ্গে সম্পর্কে জড়াননি এক নারী। শেষে ক্ষোভে আত্মহত্যা করেন সেই স্বামী। স্বামী আত্মহত্যা করার ঘটনায় ৩২ বছর বয়সী ওই নারীকে আটক করেছে পুলিশ। মৃত্যুর আগে স্বামী অভিযোগ করেছেন, বিবাহিত জীবনে বিশেষ সম্পর্কে না জড়াতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন।

পুলিশ বলছে, মৃত সুরেন্দ্র সিনহা রেলে চাকরি করতেন। ২০১৮ সালের অক্টোবরে তাদের বিয়ে হয়। এর আগে ২০১৬ সালে সুরেন্দ্রর প্রথম স্ত্রীকে তালাক দেন। এদিকে গীতা আরো দুইবার তালাকপ্রাপ্তা। মৃতের মা অভিযোগে বলেছেন, ‘আমার ছেলে আর তার বউ আলাদা বিছানায় ঘুমাতো। এ ব্যাপারে আমার ছেলের কাছে জানতে চাইলে সে বলেছে, স্বামী হিসেবে সে কোনো অধিকারই পায়নি।’ মা আরও বলেন, ‘স্ত্রীর কাছ থেকে অধিকার না পেয়ে আমার ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছিল। এছাড়া যে কোনো সামান্য ইস্যু নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। কিছু হলেই গীতা বাপের বাড়ি চলে যেত। এসব সহ্য করতে না পেরে আমার ছেলেটা আত্মহত্যা করল।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status