ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩
১০২ দিন পর নিউজিল্যান্ডে ফের করোনার হানা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 10:53 AM

১০২ দিন পর নিউজিল্যান্ডে ফের করোনার হানা

১০২ দিন পর নিউজিল্যান্ডে ফের করোনার হানা

প্রতিদিন করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে বিশ্বের হাজারো মানুষ। কিন্তু সেখানে করোনাভাইরাস মুক্ত দেশগুলির মধ্যে সবার প্রথমে উঠে এসেছিল নিউজিল্যান্ড। কিন্তু দীর্ঘ ১০২ দিন নিউজিল্যান্ডে আবারও এক করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর ফলে দেশটির বৃহত্তম শহর ওকল্যান্ড লকডাউন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) প্রথম স্থানীয় সংক্রমণ শনাক্ত হওয়ার এই খবর গণমাধ্যমে আসায় দেশটির বাসিন্দারা আতঙ্কিত হয়ে খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্য-সামগ্রী কিনতে সুপারমার্কেটে হুমড়ি খেয়েছে পড়েছেন।

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় নিউজিল্যান্ডের সফলতা বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। বিশ্বজুড়ে করোনার তাণ্ডব চললেও প্রশান্ত মহাসাগরীয় ৫০ লাখ জনগোষ্ঠীর এই দেশটি থেকে সব ধরনের বিধি-নিষেধ তুলে নেয়া হয়েছিল তিন মাস আগে। কিন্তু এই সফলতায় আপাতত বিরতি দিয়ে দেশটিতে করোনার প্রথম স্থানীয় সংক্রমণ ধরা পড়েছে মঙ্গলবার। দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্প বলেন, ‘অকল্যান্ডের দক্ষিণাঞ্চলের এক পরিবারের চারজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের একজনের বয়স ৫০ বছর। নতুন আক্রান্তদের বিদেশ ভ্রমণের ইতিহাস নেই।’ তিনি বলেন, ‘ওই পরিবারের অন্য সদস্যদেরও করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া তাদের সংস্পর্শে আসা অন্যান্যদের শনাক্ত করার কাজ চলমান রয়েছে।’

এদিকে, দেশটিতে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্কিত লোকজন খাবার ও নিত্য-প্রয়োজনীয় পণ্য-সামগ্রী কেনার জন্য সুপারমার্কেট এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে হুমড়ি খেয়ে পড়ছেন। কিউই প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন বলেছেন, পূর্ব-সতর্কতা হিসেবে বুধবার সকাল থেকে অকল্যান্ডে তৃতীয় ধাপের বিধি-নিষেধ কার্যকর হবে। এই সতর্কতার আওতায় দেশটির বাসিন্দারা কর্মক্ষেত্র, স্কুল, জনসমাগম থেকে বিরত থাকবেন। এছাড়া ১০ জনের বেশি একত্রিত হতে পারবেন না। আগামী শুক্রবার পর্যন্ত এই বিধি-নিষেধ কার্যকর থাকবে জানিয়ে তিনি বলেন, এই সময়ের মধ্যে পরিস্থিতির যথাযথ মূল্যায়ন, তথ্য সংগ্রহ এবং ব্যাপক কন্টাক্ট ট্রেসিং করে ব্যবস্থা নেয়া হবে। আগামী ১৯ সেপ্টেম্বর দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণ ফিরে আসায় সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন জেসিন্ডা।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status