প্রকাশ: Wednesday, 12 August, 2020, 10:44 AM সর্বশেষ আপডেট: Wednesday, 12 August, 2020, 11:35 AM
দুদকে স্বাস্থের সাবেক ডিজি, চলছে জিজ্ঞাসাবাদ
দুদকে হাজির হয়েছেন স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ। আজ বুধবার (১২ আগষ্ট) সকালে তিনি দুদকের কার্যালয়ে হাজির হন। দুদক সুত্রে জানা গেছে, রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তিসহ নানা বিষয়ে জিজ্ঞাষাবাদ করা হবে তাকে।
গত ৬ আগস্ট দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী ও শেখ মো. ফানাফিল্যা পৃথক চিঠির মাধ্যমে তাকে তলব করেছিলেন। মহামারি করোনাকালে স্বাস্থ্য অধিদফতরের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পর্কে জানতে তাকে তলব করা।