ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩০ আশ্বিন ১৪৩৩
সুশান্তের সব সিদ্ধান্ত নিতেন রিয়া, দাবি প্রাক্তন ম্যানেজারের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 10:01 AM

সুশান্তের সব সিদ্ধান্ত নিতেন রিয়া, দাবি প্রাক্তন ম্যানেজারের

সুশান্তের সব সিদ্ধান্ত নিতেন রিয়া, দাবি প্রাক্তন ম্যানেজারের

সুশান্ত সিং রাজপুতের হয়ে সমস্ত সিদ্ধান্ত নিতেন রিয়া। অভিনতাকে না জানিয়ে তার সমস্ত আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিতেন রিয়া চক্রবর্তী। এমন তথ্য দিয়েছেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী।

গত সোমবার টানা ৭-৮ ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করা হয় শ্রুতি মোদীকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে শ্রুতি মোদী দাবি করেন, কোনও বেআইনি কার্যকলাপের বিষয়ে তিনি কিছু জানেন না।
তার দাবি, কোন সিনেমা করবেন এবং কোনটা করবেন না, সুশান্তের হয়ে সেই সিদ্ধান্তও নিতেন তাঁর বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তী।

প্রসঙ্গত, সুশান্তের খবর জানতে চেয়ে রিয়া এবং শ্রুতিকে একাধিকবার মেসেজ করলেও, অভিনেতার বাবার কোনও প্রশ্নের জবাব দেননি তারা।  সংবাদমাধ্যমের সামনে কে কে সিংয়ের সেই মেসেজ উঠে আসতেই ফের একদফা শোরগোল শুরু হয়েছে।

যদিও এ বিষয়ে রিয়া কোনও পাল্টা দাবি করেননি। এদিকে সুশান্ত সিং রাজপুতের বাবা যেমন রিয়াদের পাশাপাশি শ্রুতি মোদীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন পাটনার রাজীব নগর থানায়, তেমনি সিবিআইয়ের পক্ষেও তাঁর বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status