ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩১ আশ্বিন ১৪৩৩
জাতিসংঘ মহাসচিবের মুখে এই প্রজন্মের তরুণদের প্রশংসা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 8:51 AM

জাতিসংঘ মহাসচিবের মুখে এই প্রজন্মের তরুণদের প্রশংসা

জাতিসংঘ মহাসচিবের মুখে এই প্রজন্মের তরুণদের প্রশংসা

এই প্রজন্মের তরুণদের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক যুব  দিবস উপলক্ষে দেওয়া বাণীতে অনিয়ম-বৈষম্যের বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়া, করোনা পরিস্থিতি মোকাবেলায় তরুণদের ভূমিকাসহ উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন।মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবসে একই সঙ্গে এই প্রজন্মকে যেসব সংকটের মোকাবেলা করতে হচ্ছে তা তুলে ধরেন তিনি।

এই বছরের আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য হলো 'বৈশ্বিক কার্যক্রমে যুব সম্পৃক্ততা'। এই প্রতিপাদ্য আলোকপাত করে আন্তর্জাতিক যুব দিবসের বাণীতে জাতিসংঘ মহাসচিব বলেন, এই বছরের যুব দিবসটি এমন সময়ে এসেছে যখন যুবকদের জীবনযাত্রা এবং আকাঙ্খাগুলো কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর কারনে সাধারণ নিয়মে চলছে না । কেউ কেউ প্রাণ হারিয়েছেন এবং অনেকে পরিবারের সদস্য এবং অন্যান্য প্রিয়জনদের প্রাণ হারাতে দেখেছেন।

এই প্রজন্মের প্রশংসা করে এন্তোনিও গুতেরেস বলেন, এই প্রজন্ম যথেষ্ট স্থিতিশীল, উপায়জ্ঞ এবং কর্মমুখীও বটে। তারা সেই যুব সমাজ যারা জলবায়ু বিষয়ক কর্মের দাবিতে সোচ্চার। তারা বর্ণবাদের বিরুদ্ধে এবং লিঙ্গ সমতার জন্য আন্দোলন করছেন এবং তারাই একটি অধিকতর টেকসই বিশ্বের রক্ষক।

তরুণদের সম্ভাবনায় অবদান রাখতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, এই প্রজন্মের সম্ভাবনার পূর্ণ ব্যবহারের জন্য তরুণদের অন্তর্ভুক্তি, অংশগ্রহণ, সংগঠন এবং উদ্যোগগুলোতে অনেক বেশি বিনিয়োগ করা প্রয়োজন। যুবকদের সুরক্ষা, মর্যাদাবোধ এবং সুন্দর জীবন উপভোগ করার সুযোগ প্রদান এবং তাদের দুর্দান্ত সম্ভাবনার পরিপূর্ণতায় অবদান রাখার জন্য আমি বিশ্বজুড়ে সকল নেতাদের এবং প্রাপ্তবয়স্কদের প্রতি আহবান জানাচ্ছি।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status