ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ১ কার্তিক ১৪৩৩
উষ্ণতা ছড়াচ্ছেন রাইমা সেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 August, 2020, 11:39 PM

উষ্ণতা ছড়াচ্ছেন রাইমা সেন

উষ্ণতা ছড়াচ্ছেন রাইমা সেন

করোনাকালেও উষ্ণতা ছড়াচ্ছেন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। রংবাহারি চুলে বোল্ড অবতারে ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।


কখনও গোলাপি তো কখনও লাল, নীল, মেরুন, সবুজ – রাইমার পোশাকের সঙ্গেই বদলে গিয়েছে চুলের রং। না, আসলে তিনি হেয়ার স্টাইল বদলে বব কাট করে ফেলেছেন, কিংবা চুলে বিভিন্ন ধরনের কালার লাগিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন, এমনটা নয়। এসবই হয়েছে প্রযুক্তির কল্যাণে।

বাড়ি বসে স্মার্টফোনেই বদলে ফেলেছেন চুলের রং। নিজের ভোল বদলের জন্য রিফেস অ্যাপ ব্যবহার করেছেন অভিনেত্রী। ভিডিওটি একঝলক দেখলে হলিউডের কোনো অ্যালবামের শুট বলেও ভুল হতে পারে! এভাবেই ভার্চ্যুয়াল বিনোদনে নিজেকে ব্যস্ত রেখেছেন মুনমুনকন্যা।

ভিডিওটি পোস্ট করতেই লাইক আর কমেন্টের বন্যায় ভাসছেন তিনি। অনেকেই লিখেছেন, প্রতিটি রঙেই দারুণ মানিয়েছে তাকে। আবার অনেক অনুরাগী বলছেন, আপনার তো হলিউড যাওয়া উচিত। এককথায় ভার্চ্যুয়াল দুনিয়ায় বেশ চর্চায় রয়েছেন অভিনেত্রী।

চলতি বছরের জানুয়ারি মাসেই ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে অমৃতা হিসেবে অভিনয় করেছিলেন রাইমা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status