ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩
টিকটক কিনছে টুইটার!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 August, 2020, 10:41 PM

টিকটক কিনছে টুইটার!

টিকটক কিনছে টুইটার!

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার আগেই টিকটক কিনতে আগ্রহী টুইটার। ইতোমধ্যে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের সঙ্গেও তারা আলোচনা করেছে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে টুইটার।

ব্যবহারকারীদের ডেটা চুরির অভিযোগে টিকটককে নিষিদ্ধ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টিকটককে কিনতে ৪৫ দিনের সময় দিয়েছেন তিনি। এর মধ্যেই টিকটকের যুক্তরাষ্ট্রের ব্যবসা বিক্রি করতে হবে বাইটড্যান্সকে। তা না হলে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফটও ভিডিও শেয়ারিং অ্যাপটি কিনতে চায়। ফলে আর্থিকভাবে কম শক্তিশালী টুইটারের পক্ষে টিকটক কেনা কঠিন হতে পারে।

এছাড়াও, টিকটক কিনতে গেলে ১৫ সেপ্টেম্বরের আগেই বিনিয়োগকারীদের সমর্থন প্রয়োজন হবে টুইটারের। এর আগে ২০১২ সালে ভাইন নামে শর্ট ভিডিও তৈরির প্ল্যাটফর্ম কিনেছিল টুইটার। প্রতিদ্বন্দ্বী অ্যাপগুলোর সঙ্গে টিকতে না পেরে ২০১৭ সালে ভাইন বন্ধ করে দেয় টুইটার। পরে বিষয়টি নিয়ে ভাইনের প্রতিষ্ঠাতা জনসম্মুখে হতাশাও প্রকাশ করেন।

সম্পাদনা: এম অালমগীর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status