ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬ ● ৩ কার্তিক ১৪৩৩
শিক্ষামন্ত্রী ভর্তি হলেন একাদশ শ্রেণীতে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 August, 2020, 8:38 PM

শিক্ষামন্ত্রী ভর্তি হলেন একাদশ শ্রেণীতে

শিক্ষামন্ত্রী ভর্তি হলেন একাদশ শ্রেণীতে

লাগাতার সমালোচনার মুখে এবার নতুন করে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছেন ভারতের ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী জগরনাথ মাহাতো।  প্রমাণ করে দিয়েছেন, শেখার কোনো বয়স নেই। ক্লাস টেন পাশ শিক্ষামন্ত্রী। এত কম যোগ্যতা দিয়ে কী করে তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী হলেন তা নিয়ে প্রশ্ন সবার। এই প্রশ্নের জবাব দিতে লেখাপড়া চালিয়ে যেতে চাইছেন তিনি।

জানা গেছে, ৫৩ বছরের এই মন্ত্রী তার নিজেরই বিধানসভা, বোকারো জেলার দুমরি এলাকার নাবাডি হতে সরকারি ইন্টার-কলেজ দেবী মাহাতো মহাবিদ্যালয়ে আর্টস নিয়ে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার পরে জগরনাথ জানিয়েছেন, এবার তিনি মন দিয়ে পড়াশোনা করবেন। সেই সঙ্গে রাজ্যের শিক্ষাব্যবস্থাকেও আরও মজবুত করার চেষ্টা করবেন।

১৯৯৫ সালে চন্দ্রপুরার নেহেরু স্কুল থেকে সেকেন্ড ডিভিশনে মাধ্যমিক পাশ করেছিলেন জগরনাথ মাহাতো। তারপর আর লেখাপড়া করেননি তিনি। কিন্তু এতদিন পরে কেন এই সিদ্ধান্ত? এ প্রসঙ্গে জগরনাথ বলেন, ‘আমি যেদিন শিক্ষামন্ত্রীর পদে শপথ নিই, অনেকেই তখন বলেছিলেন, একজন ক্লাস ১০ পাশ মানুষ আর রাজ্যের শিক্ষার অগ্রগতি নিয়ে কী কাজ করবেন। সেই সমস্ত মানুষদের জবাব দেওয়ার জন্যই আমি আবার ভর্তি হয়েছি পড়াশোনা করতে। পড়াশোনার কোনো বয়স হয় না। আমি ভাল রেজাল্ট করে দেখিয়ে দেব।’

সম্পাদনা: এম অালমগীর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status