ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬ ● ৫ কার্তিক ১৪৩৩
জাদেজার স্ত্রীর সঙ্গে তর্ক, অসুস্থ হয়ে হাসপাতালে পুলিশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 August, 2020, 7:11 PM

জাদেজার স্ত্রীর সঙ্গে তর্ক, অসুস্থ হয়ে হাসপাতালে পুলিশ

জাদেজার স্ত্রীর সঙ্গে তর্ক, অসুস্থ হয়ে হাসপাতালে পুলিশ

করোনার এই সময়টায় স্বাস্থ্যবিধির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাস্ক। কিন্তু অনেকেই সেটার তোয়াক্কা করেন না। ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী-ই যেমন মাস্ক না পরে বের হলেন। রাস্তায় পুলিশ গাড়ি আটকাল। তারপর এমনই তর্ক জুড়েছিলেন, হাঁসফাঁস করতে করতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন উল্টো ওই পুলিশই।

মঙ্গলবার রাতের ঘটনা। রাজকোটে পুলিশ যে গাড়িটি আটকেছিল, তাতে জাদেজাই ছিলেন স্ত্রীর সঙ্গে। তবে ভারতীয় গণমাধ্যমের খবর, জাদেজার মুখে মাস্ক ছিল। ছিল না তার স্ত্রী রিভাদার। স্থানীয় সময় রাত ৯টার দিকে কিষানপাড়া চক নামক স্থানে গাড়ি আটকে দেন নারী কনস্টেবল সোনাই গোসাই।

মাস্ক না পরায় শাস্তি হিসেবে জরিমানার কথা তুলেছিলেন নারী কনস্টেবল। এরপরই তর্কে জড়িয়ে পড়ে জাদেজা দম্পত্তি। জাদেজা অবশ্য পুলিশের কাছে অভিযোগ করেছেন, ওই নারী কনস্টেবল খুব বাজে আচরণ করেছেন তাদের সঙ্গে।

‘টাইমস অব ইন্ডিয়া’র খবর, ভীষণ তর্কাতর্কির পর অসুস্থ হয়ে পড়েন পুলিশ কনস্টেবল গোসাই। পরে তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের ডেপুটি কমিশনার মনোহারসিং জানিয়েছেন, দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ তুলেছেন। তবে কোনো মামলা হয়নি।

ডেপুটি কমিশনার বললেন, ‘কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাইনি। যতটুকু জানতে পেরেছি, জাদেজা মাস্ক পরেছিলেন। কিন্তু তার স্ত্রী সম্ভবত মাস্ক পরিহিত ছিলেন না।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status