ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩
বলিউডে মাধুরীর ৩৬ বছর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 August, 2020, 2:09 PM

বলিউডে মাধুরীর ৩৬ বছর

বলিউডে মাধুরীর ৩৬ বছর

‘অবোধ’-এর মধ্য দিয়ে ১৯৮৪ সালে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন মাধুরী দীক্ষিত। যেখানে তাপস পালের স্ত্রী গৌরীর চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান মাধুরী।
‘অবোধ’ ছবির দৃশ্যে তাপস পাল ও মাধুরী দীক্ষিত

‘অবোধ’-এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মাধুরী দীক্ষিতকে। দেখতে দেখতে ক্যারিয়ারের ৩৬ বছর পূর্ণ করেছেন তিনি। আর এই জার্নিকে ‘ওয়ান থ্রিলিং রোলারকোস্টার রাইড’ হিসেবে উল্লেখ করেছেন।

সোমবার (১০ আগস্ট) ক্যারিয়ারের ৩৬ বছর পূর্তি উপলক্ষ্যে আস্ক মি অ্যানি কোয়েশ্চেন-এ অংশ নিয়েছিলেন মাধুরী দীক্ষিত। যেখানে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।


৩৬ বছরের ক্যারিয়ারে নিজের অভিনীত ছবিগুলো থেকে না ভোলা মুহূর্তগুলো জানতে চায় মাধুরী ভক্তরা। এর জবাবে ৫৩ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, “আমার প্রথম ছবি ‘অবোধ’। এই ছবিতে কাজ করার আমার কাছে স্বপ্নের মতো ছিলো।”

৩৬ বছরের ক্যারিয়ারে প্রায় ৮০টির মতো ছবিতে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত। এর মধ্যে কোন ছবির গান তার কাছে সবচেয়ে বেশি প্রিয়? জবাবে তিনি বলেন, “তেজাব’ ছবির ‘এক দো তিন’ গানটি এবং আমার প্রিয় ছবি ‘হাম আপকে হ্যায় কৌন।”

মাধুরী যদি জনপ্রিয় তারকাদের মধ্য একজন না হতেন তাহলে তিনি কী করতেন? এক ভক্তর এমন প্রশ্নের উত্তরে মাধুরী বলেন, ‘জেনেটিক নিয়ে গবেষণা করতাম।’

ভক্তরা মাধুরীর কাছে তার জীবনের তিনটি সেরা মুহূর্তের কথা জানতে চায়। এ প্রসঙ্গে মাধুরী বলেন, ‘প্রথম সফল ছবি, বিয়ের দিন এবং আমরা সন্তানের জন্ম।’

সবশেষ করণ জোহর প্রযোজিত ‘কলঙ্ক’ ও ‘টোটাল ধামাল’ ছবিতে দেখা গেছে মাধুরীকে। বর্তমানে মাধুরীর হাতে রয়েছে ‘পঞ্চক’-এর কাজ। 

সম্পাদনা: এম অালমগীর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status