ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফেসবুক লাইভে তরুণীর আত্মহত্যার চেষ্টা, বাঁচাল পুলিশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 4 August, 2020, 2:25 PM

ফেসবুক লাইভে তরুণীর আত্মহত্যার চেষ্টা, বাঁচাল পুলিশ

ফেসবুক লাইভে তরুণীর আত্মহত্যার চেষ্টা, বাঁচাল পুলিশ

ফেসবুক লাইভের মধ্যেই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা এক তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। সোমবার (০৩ আগস্ট)  ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সোনারপুর থানার ঘাসিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টায় থানার এক কর্মকর্তার মোবাইলে ফোন আসে। জানা যায়, ঘাসিয়ারা এলাকার এক তরুণী ফেসবুক লাইভ করতে করতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করছেন। এরপরে ফেসবুকের সূত্র ধরেই ঘাসিয়ারা এলাকায় খোঁজ শুরু করেন থানার কর্মকর্তারা।

আরো পড়ুনঃ আত্মহত্যার ইচ্ছে থেকে বাঁচাতে বাজারে আসছে স্প্রে

৪টার দিকে স্থানীয় একটি মেস থেকে অচেতন অবস্থায় সেই তরুণীকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে নিয়ে যাওয়া হয় সুভাষগ্রাম হাসপাতালে। চিকিৎসকদের ভাষ্যমতে, তরুণী বেশ কয়েকটি ঘুমের ওষুধ খেয়েছিলেন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

তরুণীর বাড়ি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানা এলাকায়। তার পরিবারের খোঁজ করছে পুলিশ। কী কারণে আত্মহত্যার চেষ্টা, তা জানতে ওই মেসে থাকা অন্য আবাসিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে রাত পর্যন্ত জ্ঞান না ফেরায় ওই তরুণীর সঙ্গে চিকিৎসক ও পুলিশ কথা বলতে পারেননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status