ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
দিশার মৃত্যুর দু'দিন আগের ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 4 August, 2020, 1:44 PM

দিশার মৃত্যুর দু'দিন আগের ভিডিও ভাইরাল

দিশার মৃত্যুর দু'দিন আগের ভিডিও ভাইরাল

কেন আত্মহত্যা করলেন দিশা সালিয়ান! ৮ জুন আচমকা কেন নিজের বহুতল থেকে ঝাঁপ দিয়ে জীবন শেষ করে দিলেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা, তা নিয়ে জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে।

দিশার মৃত্যুর ৬ দিনের মাথায় সুশান্ত সিং রাজপুত যখন আত্মহত্যা করেন, সেই সময় মুম্বাই পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়, প্রাক্তন ম্যানেজারের আত্মহত্যার সঙ্গে অভিনেতার আত্মহত্যার কোনও যোগ নেই।

মুম্বাই পুলিশের ওই দাবির পর অভিনেতার ল্যাপটপ ও মোবাইলের ফরেন্সিক রিপোর্ট প্রকাশ্যে আসে। যেখান থেকে জানা যায়, আত্মহত্যার আগে গুগলে দিশা সালিয়ানের নাম নিয়ে খুঁজে দেখে সুশান্ত। সুশান্ত কেন দিশার মৃত্যুর খবরে এত ভয় পেয়ে গিয়েছিলেন, তা খতিয়ে দেখতে এবার মাঠে নেমে পড়েছে বিহার পুলিশ। এমনকী, দিশার আত্মহত্যার সঙ্গে সুশান্তের মৃত্যুর যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বিহার পুলিশের পক্ষ থেকে।

সুশান্তের মৃত্যুর সঙ্গে দিশার আত্মহত্যার যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে শুরু করেছে বিহার পুলিশ। এসবের মাঝে এবার প্রকাশ্যে এসেছে দিশা সালিয়ানের একটি ভিডিও। যেখানে আত্মহত্যার ২ দিন আগে দিশাকে রেশমি দেশাই, গুরমিত চৌধুরীদের সঙ্গে নাচতে দেখা যায়। দিশা সলিয়ানের ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

দিশার মতো একজন হাসিখুশি মেয়ে কেন আচমকা আত্মহত্যা করলেন, তা নিয়ে ফের সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে বিভিন্ন মহলে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status