ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
অব্যাহত থাকবে গরম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 4 August, 2020, 12:08 AM

অব্যাহত থাকবে গরম

অব্যাহত থাকবে গরম

সন্দ্বীপ, সীতাকুন্ডু, রাঙ্গামাটি, ফেনী, চাঁদপুর, মাঈজদীকোর্ট অঞ্চলসহ রাজশাহী রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও মংমনসিংহ বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে

দেশের ওপর দিয়ে প্রবাহিত চলমান মৃদু তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য প্রযোজ্য এক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, “সন্দ্বীপ, সীতাকুন্ডু, রাঙ্গামাটি, ফেনী, চাঁদপুর, মাঈজদীকোর্ট অঞ্চলসহ রাজশাহী রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও মংমনসিংহ বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।”

আরও বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃতি রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ওপর মোটামুটি সক্রিয় এবং বাংলাদেশের অন্যত্র তা কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজ করছে।

বুলেটিনের পূর্বাভাসে বলা হয়, খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status