লক্ষ্মীপুর তেওয়ারীগঞ্জে নূরমোহাম্মদ বাহিনীর দফায় দফায় হামলায় আহত ৪
মোস্তাফিজুর রহমান টিপু
প্রকাশ: Monday, 3 August, 2020, 8:34 PM
লক্ষ্মীপুর তেওয়ারীগঞ্জে নূরমোহাম্মদ বাহিনীর দফায় দফায় হামলায় আহত ৪
"আবুর দরজায় স্বাধীন করব" এমন স্লোগান দিয়ে নূরমোহাম্মদ বাহিনীর প্রধান নূর মোহাম্মদের নেতৃত্বে ৬০/৭০জনের অস্ত্রধারী একটি গ্রুপ একত্রিত হয়ে দফায় দফায় হামলায় করার অভিযোগ রয়েছে বাহিনীর প্রধানের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকা জুড়ে চরম অাতঙ্ক বিরাজ করছে।
জেলা সদরের তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া গ্রামে আবুর বাপের দরজা নামীয় স্থানে এ হামলা ঘটনা ঘটে।
সোমবার ৩ আগষ্টের হামলায় একজন আহত হয়। এর আগে শনিবার ঈদুল আযহার রাতে ১ম দফায় হামলার ঘটনা ঘটে। এ বাহিনীর দফায় দফায় হামলায় এ পর্যন্ত ৪জন জখম হওয়ার খবর পাওয়া গেছে। আহত সকলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
আহতদের পক্ষ থেকে জানাযায় বাহিনীর প্রধান নূর মোহাম্মদ তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ৮নং ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করেছে। দলীয় প্রভাব বিস্তার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এ ইউনিয়ে ৭নং ওয়ার্ডে আবুর বাপের দরজা নামীয় জায়গায় রয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত্র ১১ঘটিকায় নূর মোহাম্মদ তার বাহিনী নিয়ে ওইস্থানে গিয়ে তার দলীয় লোকজন ছাড়া কেউ এখানে আসতে পারবেনা, আজ আবুর বাপের দরজা স্বাধীন হবে, এমন ঘোষণা দিলে সেখানে থাকা স্থানীয় লোকজন এর প্রতিবাদ করায় অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের ওপর এলোপাতাড়ী হামলা চালায় এ সময় ঘটনাস্থলে তিনজন জখমপ্রাপ্ত হয়। এ ঘটনায় সোমবার সকালে তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আক্তার উদ্দিন বোরহান চৌধুরী, সাধারণ সম্পাদক আফজল মিয়াসহ গন্যমান্য ব্যাক্তিরা শালিশ বৈঠকের আয়োজন করলে নূর মোহাম্মদ বাহিনীর সদস্যরা শালিশে আসা রাকিব নামীয় এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে। এতে শালিশী বৈঠক পন্ডুল হয়ে যায়। দফায় দফায় হামলায় এ পর্যন্ত চারজন আহত হওয়ার কথা জানান তারা।
পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত থেকে দুই দফায় হামলার ঘটনা ঘটে। ২য় দফায় হামলার সংবাদ পেয়ে লক্ষ্মীপুর সদর থানার এস আই মোঃ হোলাল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন বলে জানান।
হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবারের পক্ষ থেকে জানা যায়।
তেওয়ারীগঞ্জ ইউনিয়নের সাবেক যুবলীগ আহবায়ক মোঃ হারুন জানান, আবুর দরজায় স্বাধীন করব" এমন স্লোগান দিয়ে নূরমোহাম্মদ বাহিনীর প্রধান নূর মোহাম্মদের নেতৃত্বে ৬০/৭০জনের একটি গ্রুপ কিছু নিরিহ লোকজনের ওপর সন্ত্রাসী হামলা চালায়। যা অত্যান্ত ন্যাক্কারজনক। তিনি এ হামলার ন্যায় বিচারের দাবী জানান।
ঘটনার বিষয়ে তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আক্তার উদ্দিন বোরহান চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন কেটে দেওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সাধারণ সম্পাদক আফজাল হোসেন হাওলাদার দুই দফা হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জনান দুই পক্ষের সাথে যোগাযোগ হয়েছে, বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
নূর মোহাম্মদ, হামলার ঘটনা নিশ্চিত করে বলেন, আমাদের ৮নং ওয়ার্ডের লোকজনকে ৭নং ওয়ার্ডের কিছু লোক আবুর দরজায় উঠতে দিবেনা মর্মে হুমকি দেওয়া ঘটনার সূত্রপাত বলে তিনি দাবী করেন।