ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রেমিকের পরিবার ৩ লাখ টাকা যৌতুক চাওয়ায় প্রেমিকার আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 3 August, 2020, 8:05 PM

প্রেমিকের পরিবার ৩ লাখ টাকা যৌতুক চাওয়ায় প্রেমিকার আত্মহত্যা

প্রেমিকের পরিবার ৩ লাখ টাকা যৌতুক চাওয়ায় প্রেমিকার আত্মহত্যা

পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রেমিকের পরিবার বিয়েতে যৌতুক চাওয়ায় রুবিনা (২২) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (০৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধানদী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত রুবিনা উপজেলার ধানদী গ্রামের মৃত শাহজাহান ব্যাপারীর মেয়ে। স্থানীয় মাদরাসা থেকে ফাজিল পাস করেন রুবিনা।

স্থানীয়রা জানান, গলাচিপা উপজেলার এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় রুবিনার। পরে তাদের বিয়ের কথাবার্তা চলছিল। বিয়েতে ছেলের পরিবার তিন লাখ টাকা যৌতুক দাবি করলে তা দিতে অস্বীকার করে রুবিনার পরিবার। এতে তাদের বিয়ে ভেঙে যায়। এ নিয়ে রুবিনাকে পরিবারের নানা কথা শুনতে হয়। সোমবার ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন রুবিনা। খবর পেয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আল মামুন বলেন, ওই তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status