ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঘাস কাটতে গেল লাশ হয়ে বাড়ি ফিরলো
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 3 August, 2020, 7:30 PM

ঘাস কাটতে গেল লাশ হয়ে বাড়ি ফিরলো

ঘাস কাটতে গেল লাশ হয়ে বাড়ি ফিরলো

চাঁদপুরের কচুয়ায় জান্নাতুল নাঈম মিশু (১৪)। পড়াশোনা করত নবম শ্রেণিতে।  গেল শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বাড়ির পাশে ঘাস কাটতে গিয়ে আর ফিরে আসেনি। পাশের খাল থেকে রোববার তার লাশ উদ্ধার করা হয়েছে।

মিশুর বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়ন। পড়াশোনা করত এম এ খালেক মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন দুপুরে বাড়ির পাশে ঘাস কাটতে গিয়েছিল সে। আর বাড়িতে ফিরে আসেনি। পরে বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করতে গিয়ে ঘাস কাটার জায়গায় ওড়না ও কাস্তে দেখতে পায়। তবে মিশুকে খুঁজে পাওয়া যায়নি।

পরে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। রোববার বাড়ির কাছেই খালে তার লাশ দেখা যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, মিশুকে ধর্ষণের পর হত্যা করে লাশ পানিতে ডুবিয়ে দেয়া হয়েছিল। অপরাধীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী দফায় দফায় মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলও করেছে।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালিউল্লাহ অলি গণমাধ্যমকে বলেন, ‘আমরা লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে সোমবার (০৩ আগস্ট) ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status