ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
তাহমিনা বাঁচতে চান, প্রয়োজন ১৫ লাখ টাকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 3 August, 2020, 4:01 PM

তাহমিনা বাঁচতে চান, প্রয়োজন ১৫ লাখ টাকা

তাহমিনা বাঁচতে চান, প্রয়োজন ১৫ লাখ টাকা

গত বছরের নভেম্বরে ব্রেস্ট ক্যানসারে আক্রান্তের খবর জানতে পারেন তাহমিনা ইয়াসমিন।  এর পর থেকেই অপারেশন, কেমোথেরাপি, রেডিওথেরাপিসহ যাবতীয় চিকিৎসায় প্রায় ১২ লাখ টাকা খরচ হয় তাহমিনার পরিবারের। চিকিৎসা ব্যয়ে প্রয়োজন আরো ১৫ লাখ টাকা। কিন্তু পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তাঁর স্বামী মো. আনিছুর রহমানের পক্ষে এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করা অসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

তাহমিনা ইয়াসমিন যশোর শহরের রেলগেট ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা। তিনি যশোরের মধুসূদন তারাপ্রসন্ন উচ্চ বালিকা বিদ্যালয় ও যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী ছিলেন।

গত নভেম্বরে গ্রিন লাইফ হাসপাতালের সার্জন অধ্যাপক ডা. নিশাত বেগম তাহমিনার ব্রেস্ট ক্যানসার শনাক্ত করেন। পরে ল্যাবএইড হাসপাতালের অধ্যাপক ডা. খাদেমুল ইসলামের তত্ত্বাবধানে ৭ ডিসেম্বর ব্রেস্ট অপারেশন (মাস্টেকটমি) করানো হয়। এখন পর্যন্ত অপারেশনসহ যাবতীয় চিকিৎসায় প্রায় ১২ লাখ টাকা ব্যয় হয়। এক মাস ডা. খাদেমুলের তত্ত্বাবধানে থাকার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অনকোলজি বিভাগে পাঠানো হয় তাঁকে।

অনকোলজি বিভাগের চেয়ারম্যান ডা. মো. সারোয়ার আলম ও ডা. রিফাত সব রিপোর্ট পর্যবেক্ষণ করেন।

এর মধ্যে ডা. মো. সারোয়ার আলম ও ডা. রিফাতের তত্ত্বাবধানে চলতি বছরের ৮ জানুয়ারি প্রথম কেমোথেরাপি দেওয়া হয় তাহমিনাকে। তবে তাঁর চিকিৎসায় আরো ১৫ লাখ টাকা প্রয়োজন।

তাহমিনার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তাঁর স্বামী মো. আনিছুর রহমান। তাঁর একার পক্ষে এই বিশাল ব্যয় বহন করা কোনোভাবেই সম্ভব না হওয়ায় চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তাহমিনা ও তাঁর পরিবার। তাই কোনো উপায় না পেয়ে সমাজের হৃদয়বান ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাঁরা।

তাহমিনা ইয়াসমিনের চিকিৎসায় কেউ সহায়তা করতে চাইলে—

বিকাশ নম্বর : ০১৭২৯৭২২৮৬৩ (পার্সোনাল)

Bank : DBBL, Dhanmondi, Dhaka

Name : Tahamina Yesmin

A/C No : 1101510078593

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status