ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এক ‘সিহাব’কে খুঁজতে খুঁজতে আরেক ‘সিহাবে’র গলায় ছুরি মেরে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 3 August, 2020, 1:26 PM

এক ‘সিহাব’কে খুঁজতে খুঁজতে আরেক ‘সিহাবে’র গলায় ছুরি মেরে হত্যা

এক ‘সিহাব’কে খুঁজতে খুঁজতে আরেক ‘সিহাবে’র গলায় ছুরি মেরে হত্যা

কথায় আছে, ‘নামে নামে যমে টানে’। নামের মিলের কারণে বগুড়ার আদমদীঘিতে ঘাতকের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে সিহাব হোসেন (১৬) নামের এক কিশোর। গতকাল ২ আগস্ট, রবিবার সন্ধ্যার দিকে উপজেলার কদমা বেইলি ব্রিজ এলাকায় ছুরিকাঘাতের শিকার হয় সে। পরে নওগাঁ সদর হাসপাতাল নেওয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো দুই কিশোর আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন বিকালে আদমদীঘির করজবাড়ি গ্রামের এখলাসের ছোট ছেলের সাথে দমদমা উত্তর পাড়ার সোহাগ মিয়ার ছেলে সিহাবের কথা কাটাকাটি থেকে মারামারি হয়। এর জের ধরে গতকাল ২ আগস্ট, রবিবার বিকালে রক্তদহ বিলের কদমা বেইলি ব্রিজে কয়েক সহযোগীসহ অবস্থান নেয় এখলাসের বড় ছেলে শিপলু।

তারা বেইলি ব্রিজে সিহাবদের খুঁজতে থাকে। এরই মধ্যে সন্ধ্যার দিকে ওই ব্রিজ দিয়ে কয়েক বন্ধুকে নিয়ে যাচ্ছিল ওই গ্রামেরই পূর্ব পাড়ার সবজি বিক্রেতা হরুন অর রশিদের ছেলে সিহাব। এ শিপলু তাকে ডেকে নাম জিজ্ঞাসা করে। তার নাম 'সিহাব' শোনামাত্রই গলায় ছুরি চালিয়ে দেয় শিপুল। এসময় সিহাবের বন্ধু একই গ্রামের টুটুলের ছেলে প্রহর ও শহিদুলের ছেলে জাকিরকেও ছুরিকাঘাতে আহত করা হয়।

আহত অবস্থায় সিহাব, প্রহর ও জাকিরকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিহাবকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শন করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওযাদুদ জানান, রাতেই তারা সিহাবের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status