ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 2 August, 2020, 11:19 PM

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধী

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধী

দলের একটি ভার্চুয়াল বৈঠকের পর গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী।

দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে দ্রুত তাকে ভর্তি করা হয়।সোনিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রোববার দুপুরে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়।খবর এনডিটিভি ও জি নিউজের।

স্যার গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান ডা. ডিএস রানা এ তথ্য গণমাধ্যমে দিয়েছেন।

হাসপাতালের এক মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, ৩০ জুলাই সন্ধ্যায় সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়।তাকে রোববার দুপুর ১টায় ছেড়ে দেয়া হল।


হাসপাতালে কিছু রুটিন চেকআপ ও পরীক্ষা করা হয়েছে।বর্তমানে সোনিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎকরা জানিয়েছেন।

এর আগে পাকস্থলীতে সংক্রমণ ধরা পড়ায় এ বছরের ফেব্রুয়ারিতেও সোনিয়া গান্ধী গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status