ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
করোনামুক্ত অমিতাভ বাড়ি ফিরলেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 2 August, 2020, 6:12 PM

করোনামুক্ত অমিতাভ বাড়ি ফিরলেন

করোনামুক্ত অমিতাভ বাড়ি ফিরলেন

করোনামুক্ত হলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। তার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন অভিষেক বচ্চন। তবে বিগ বি পুত্র এখনও করোনায় আক্রান্ত।

রোববার (২ আগস্ট) বাবার করোনামুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অভিষেক বচ্চন লিখেছেন- “আমার বাবার করোনা টেস্টের সর্বশেষ রিপোর্টটি নেগেটিভ এসেছে। তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বর্তমানে বাড়িতে বিশ্রামে আছেন। আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ।”

আরও একটি টুইট করে অভিষেক বচ্চন লিখেছেন- ‘দুর্ভাগ্যবশত আমার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে আমাকে হাসপাতালেই থাকতে হচ্ছে। আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার পরিবারের জন্য প্রতিনিয়ত প্রার্থনা করে যাচ্ছেন। আমি এটিকে (করোনাভাইরাস) পরাজিত করবো এবং সুস্থ হয়ে বাড়ি ফিরবো। ওয়াদা রইলো।”

গত ১১ জুলাই করোনাভাইরাসের টেস্ট রিপোর্ট পজিটিভ আসার পরই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসা নিতে শুরু করেন অমিতাভ-অভিষেক।

পরে ১২ জুলাই পজিটিভ আসে ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্য বচ্চনের করোনা টেস্টের রিপোর্ট। তবে সেসময় তাদের শরীরে করোনার তেমন কোনো লক্ষণ না থাকায় তারা হাসপাতালে ভর্তি হননি। তাই বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে (সঙ্গরোধ) ছিলেন মা ও মেয়ে।

কিন্তু ঐশ্বরিয়া ও আরাধ্যর অবস্থার অবনতি হলে গত ১৮ জুলাই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাদের। এরপর তারা করোনামুক্ত হয়ে ২৭ জুলাই বাড়ি ফেরেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status