ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
সাধারণ পানিতেই মরবে করোনা, দাবি রুশ বিজ্ঞানীদের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 2 August, 2020, 5:25 PM

সাধারণ পানিতেই মরবে করোনা, দাবি রুশ বিজ্ঞানীদের

সাধারণ পানিতেই মরবে করোনা, দাবি রুশ বিজ্ঞানীদের

করোনার কারণে বিপর্যস্ত গোটা বিশ্ব। করোনার টিকা আবিষ্কারের লক্ষ্যে চেষ্টা চালাচ্ছে সবাই। তবে করোনার ভ্যাকসিন আগে বাজারে আনার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে রাশিয়া। এমনটাই দাবি দেশটির বিজ্ঞানীদের। এমন পরিস্থিতিতে রুশ বিজ্ঞানীদের আরো এক দাবি রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তাদের দাবি, সাধারণ তাপমাত্রার পানিতেই মরবে করোনাভাইরাস। তবে গরম পানি হলে তো আরো ভালো।

সম্প্রতি সাইরেবিরয়ার ‘নভোসিবির্স্কে ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অব ভারোলজি অ্যান্ড বায়োটেকনোলজি’-র একদল বিজ্ঞানী দাবি করেছেন, তারা করোনাভাইরাসের একটি বিশেষ দুর্বলতার খোঁজ পেয়েছেন। আর সেই বিশেষ দুর্বলতা হলো স্রেফ সাধারণ পানি।

রাশিয়ার ভোক্তা অধিকার সুরক্ষা এবং মানব কল্যাণবিষয়ক প্রতিষ্ঠান রোসপট্রেবনাডজোরে বিজ্ঞানীদের অনুসন্ধান উপস্থাপন করা হয়। গবেষণায় দাবি করা হয়, ঘরে ঘরে সহজলভ্য সাধারণ এই উপাদানই ৯০ শতাংশ ভাইরাস কণাকে মেরে ফেলতে সক্ষম! তা-ও মাত্র ২৪ ঘণ্টায়।

গবেষণায় বিজ্ঞানীদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে সাধারণ তাপমাত্রায় রাখা পানির সংস্পর্শে এলে করোনাভাইরাসের ৯০ শতাংশ কণা ধ্বংস হয়ে যায়। আর ৭২-ঘণ্টার মধ্যে নষ্ট হয়ে যায় প্রায় ৯৯.৯ শতাংশ ভাইরাস কণা। শুধু তাই নয়, অত্যন্ত তাৎপর্যপূর্ণ দাবি করা হয়েছে। বলা হয়েছে, গরম পানিতে সংস্পর্শে এলে করোনাভাইরাস প্রায় সঙ্গে সঙ্গেই পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

গবেষকরা দেখতে পেয়েছেন, ডিক্লোরিনেটেড ও সমুদ্রের পানিতে কিছু সময়ের জন্য কার্যকর থাকতে পারে। তবে তখন ভাইরাসটির আয়ু সরাসরি পানির তাপমাত্রার ওপর নির্ভর করে। ক্লোরিনযুক্ত পানি ভাইরাসটিকে মারা জন্য অত্যন্ত কার্যকর বলেও জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status