ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
হোটেল-পার্লারের বিল সুশান্তের অ্যাকাউন্ট থেকে দিতেন রিয়া!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 2 August, 2020, 2:50 PM

হোটেল-পার্লারের বিল সুশান্তের অ্যাকাউন্ট থেকে দিতেন রিয়া!

হোটেল-পার্লারের বিল সুশান্তের অ্যাকাউন্ট থেকে দিতেন রিয়া!

সুশান্ত সিং রাজপুতের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত কাজে খরচ করতেন তার প্রেমিকা রিয়া চক্রবর্তী।  এমনকি রিয়ার ভাইয়ের বিমান ভাড়ার বিলও সুশান্তের অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

রিয়ার বিরুদ্ধে পাটনার রাজীব নগর থানায় এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং। সেখানে  সুশান্তের গচ্ছিত অর্থ কীভাবে রিয়া চক্রবর্তী খরচ করেছেন তা খতিয়ে দেখার আবেদন করা হয়। অভিনেতার বাবার এফআইআরের পরই মুম্বাইতে পৌঁছায় বিহার পুলিশের চারজনের একটি দল।

মুম্বাইতে পৌঁছেই বিহার পুলিশ ব্যান্দ্রার একটি ব্যাংকে যায়। যে ব্যাংকে সুশান্তের বেশিরভাগ অর্থ গচ্ছিত ছিল। পরে ব্যান্দ্রার ওই ব্যাংকের স্টেটমেন্ট প্রকাশ করে বিহার পুলিশ।  যেখানে দেখা যায়, সুশান্তের অ্যাকাউন্ট থেকে একাধিকবার রিয়ার হোটেলের ভাড়া, পার্লারের বিল মেটানো হয়েছে। এমনকি রিয়ার পাশাপাশি তার ভাই সৌভিক চক্রবর্তীর বিমান ভাড়ার জন্য ব্যবহার করা হয়েছে সুশান্তের অর্থ।

প্রসঙ্গত, সুশান্তকে না জানিয়ে তার অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি সরিয়েছেন রিয়া। সুশান্তের বাবার এমন অভিযোগের পরই বিহার পুলিশ ব্যান্দ্রার ওই ব্যাংকে হাজির হয়ে স্টেটমেন্ট খতিয়ে দেখে।

ব্যাংকের স্টেটমেন্ট থেকে প্রকাশ্যে আসে, সুশান্তের যে অর্থ ব্যাংকে গচ্ছিত রয়েছে, তার অনেক ক্ষেত্রেই বোন প্রিয়াঙ্কা সিংয়ের নামে নমিনি করা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status