ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
জাতির পিতার আদর্শ বাস্তবায়নে কাজ করছে সরকার'
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 2 August, 2020, 1:54 PM

জাতির পিতার আদর্শ বাস্তবায়নে কাজ করছে সরকার'

জাতির পিতার আদর্শ বাস্তবায়নে কাজ করছে সরকার'

জাতির পিতার আদর্শ বাস্তবায়নে কাজ করছে সরকার। গরিব, এতিম ও অসহায়দের মুখে খাবার তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি যাচ্ছি।'

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রবিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে স্বেচ্ছায় প্লাজমা-রক্তদান কর্মসূচি উদ্বোধনের সময় এসব বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এতে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে অনাথদের মাঝে ঈদ উপহার, মৌসুমী ফল ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার আদর্শ বাস্তবায়নে কাজ করছে সরকার। গরিব, এতিম ও অসহায়দের মুখে খাবার তুলে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করি যাচ্ছি। করোনার এই সময়ে সহযোগী সংগঠনগুলো ভালো কাজ করছে। এই মাসে আমি আমার সবাইকে হারিয়েছি, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

শেখ হাসিনা বলেন, মহামারির সময়ে সরকার জনগণের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষ যেন উন্নত জীবন পায় সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে হবে। এজন্য জাতির পিতা সম্পর্কে সবাইকে জানতে হবে। বঙ্গবন্ধুর জীবনী পড়লে নিজের আদর্শ বাস্তবায় করতে পারবেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status