ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
১০ ঘণ্টায় কোরবানি বর্জ্যমুক্ত করলো ডিএনসিসি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 2 August, 2020, 12:59 PM

১০ ঘণ্টায় কোরবানি বর্জ্যমুক্ত করলো ডিএনসিসি

১০ ঘণ্টায় কোরবানি বর্জ্যমুক্ত করলো ডিএনসিসি

বেঁধে দেওয়া সময়ের অনেক আগেই কোরবানি বর্জ্যমুক্ত করলো ঢাকা উত্তর সিটি করপোরেশন।

শনিবার (১ আগস্ট) বিকেল ২টা থেকে কোরবানি বর্জ্য আনুষ্ঠানিকভাবে অপসারণ শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। টানা কাজ করে রাত ১০টার মধ্যে ২৩ ওয়ার্ড শতভাগ বর্জ্যমুক্ত ঘোষণা করে ডিএনসিসি।

পাশাপাশি রাত ১২টার মধ্যে সকল ওয়ার্ডকে বর্জ্যমুক্ত ঘোষণা করা হবে বলে জানানো হয় ডিএনসিসির পক্ষ থেকে।

রাত ১০টার মধ্যে যে ২৩টি ওয়ার্ড বর্জ্যমুক্ত ঘোষণা করা হয় সেগুলো হচ্ছে, ওয়ার্ড-৩১, ২৭, ৮, ১, ১৭, ১৯, ২০, ২৮, ২৯, ৩০, ৩২, ৩৪, ৯, ১০, ১১, ৩৯, ৪০, ৪১, ৫১, ৫২, ৫৩, ৫৪।

ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমান এসব ওয়ার্ডকে শতভাগ বর্জ্যমুক্ত ঘোষণা করেন।

এদিকে বিকেলে বর্জ্য অপসারণ কাজের উদ্বোধনের সময় মেয়র আতিকুল ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে কোরবানি বর্জ্যমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। অর্থাৎ বেঁধে দেওয়া সময়ের অনেক আগেই ডিএনসিসি বর্জ্যমুক্ত হলো। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status