ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 2 August, 2020, 12:57 PM

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় সারাদেশে দ্বিতীয় দিনের মতো উদযাপিত হচ্ছে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

রোববার (০২ আগস্ট) ঈদের দ্বিতীয় দিনে অনেকেই পশু কোরবানি দিচ্ছেন। তবে গতকালের তুলনায় এর সংখ্যা অনেক কম।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিন সকালে পশু কোরবানি দিচ্ছেন অনেকে। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে, আবার অনেকে গতকাল কসাই না পাওয়ায় কোরবানি করেননি। তাই আজ কোরবানি দিচ্ছেন তারা।

দ্বিতীয় দিনে কোরবানি দেয়া লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম দিন সবাই কোরবানি করেন, তাই কসাই না পাওয়াসহ বিভিন্ন সমস্যা থাকে। এ কারণে দ্বিতীয় দিনে কোরবানি দেয়া হয়।

দ্বিতীয় দিনে কোরবানি দেয়া যাত্রাবাড়ীর মিলন মুন্সী বলেন, ‘আমরা ঈদের দ্বিতীয় দিন পশু কোরবানি করি। আজও সেভাবেই করা হচ্ছে। তবে করোনা ভাইরাসের কারণে এবারের ঈদ একেবারেই অন্য রকম। আমাদেরও সতর্কভাবে পশু কোরবানি করতে হচ্ছে।’

কসাইয়ের কাজ করা আবুল মিয়া বলেন, ‘প্রতিবছর ঈদে যেভাবে কাজ করি, এবার করোনার কারণে তার চেয়ে একটু সতর্ক থাকা লাগতেছে। এমনিতেও অনেকদিন তেমন কাজ কাম আছিলো না। গতকালকে কোরবানির তিনটা গরু জবাই করে মাংস প্রস্তুত করেছি। আজকেও তা করছি।’ 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status