ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে আসুন : বিএনপিকে তথ্যমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 1 August, 2020, 3:42 PM

গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে আসুন : বিএনপিকে তথ্যমন্ত্রী

গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে আসুন : বিএনপিকে তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপিকে গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে বলেছেন, আমরা সম্মিলিতভাবে দেশ গড়তে চাই। আসুন, সবাই মিলে সম্মিলিতভাবে দেশকে করোনাভাইরাস থেকে মুক্ত রাখার প্রচেষ্টা চালিয়ে যাই।

আজ শনিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে আমরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করছি। আজকের এদিনে মহান আল্লাহর কাছে প্রার্থনা, ভাইরাস থেকে বাংলাদেশকে এবং সারা বিশ্বের মানুষকে তিনি যেন মুক্ত করে দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবানিশি কাজ করে দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বাংলাদেশকে তিনি গত সাড়ে ১১ বছরে একটি নতুন উচ্চতায় উন্নীত করেছেন এবং আল্লাহর কাছে আজকের দিনে প্রার্থনা করছি যেন তার নেতৃত্বে আমরা বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যেতে পারি। সেই স্বপ্নের ঠিকানায় যাতে আমরা বাংলাদেশকে নিয়ে যেতে পারি।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ইনশাআল্লাহ আগামী ঈদ যেন সম্পূর্ণ করোনামুক্ত পরিবেশে উদযাপন করতে পারি, এটি আমাদের প্রত্যাশা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status