ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কোটি টাকার মার্সিডিজ ‘ঈদি’ পেলেন শিশির
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 1 August, 2020, 2:52 PM

কোটি টাকার মার্সিডিজ ‘ঈদি’ পেলেন শিশির

কোটি টাকার মার্সিডিজ ‘ঈদি’ পেলেন শিশির

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির একটি মার্সিডিজ বেঞ্জ ঈদি পেয়েছেন। কোটি টাকা দামের এই ঈদি শিশির পেয়েছেন স্বামী সাকিবের কাছ থেকেই।  

ঈদির কথা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন শিশির। আজ শনিবার বাংলাদেশ সময় দুপুরের দিকে মার্সিডিঞ্জ ব্রেজের গাড়িটির দুটি ছবি পোস্ট করে শিশির লেখেন, ‘স্বামীর পক্ষ থেকে আমার ঈদি।’ জার্মানির বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জের মূল্য বাংলাদেশি টাকায় ৫০ লাখ টাকা থেকে শুরু করে তিন কোটি টাকা পর্যন্ত।

স্ত্রী ও দুই কন্যা আলাইনা ও ইরামকে নিয়ে নিউইয়র্কে ঈদ পালন করেছেন সাকিব। এর আগে সাকিব ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন।

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়ে সাকিব লেখেন, মহান আল্লাহর নির্দেশে ত্যাগের অঙ্গীকার পালনের দিনটিই হলো ঈদুল আজহার দিন। আল্লাহ আমাদের সকলকে সমান ভালোবাসা ও শক্তি দান করুন। আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসুন ঈদের আনন্দ ছড়িয়ে দেই চারিদিকে।’

সাকিব নিজেও তার সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে সিরাজগঞ্জের বন্যার্তদের মাধ্যমে ত্রাণ দিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status