ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রিকেটারদের ঈদ শুভেচ্ছা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 1 August, 2020, 1:17 PM
সর্বশেষ আপডেট: Saturday, 1 August, 2020, 1:18 PM

ক্রিকেটারদের ঈদ শুভেচ্ছা

ক্রিকেটারদের ঈদ শুভেচ্ছা

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সারা বিশ্বের মুসলমানরা পালন করছেন পবিত্র ঈদুল আজহা। নভেল করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে বাংলাদেশেও উদযাপন হচ্ছে ঈদ। বিশেষ দিনে দেশবাসী ও ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের দিনের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করছেন ক্রিকেটাররা। সঙ্গে জুড়ে দিচ্ছেন শুভেচ্ছাবাণী।

ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক।’

কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান লিখেছেন, ‘সারা বিশ্বের মুসলিম ভাই ও বোনদের ঈদ মোবারক। এ বিশেষ দিনটি আপনাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।’

ফেসবুকবার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘সবাইকে আসসালামু আলাইকুম। মহান আল্লাহতায়ালা আমাদের সবার কোরবানি কবুল করুক। আমাদের ভালো কাজের জন্য দুনিয়া ও আখিরাতে পুরস্কার দান করুক।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। ঈদ উদযাপন হোক প্রতিটি ঘরে ঘরে। আনন্দময় ঈদ মোবারক সবাইকে।’

ডানহাতি ব্যাটসম্যান সাব্বির রহমান লিখেছেন, ‘আল্লাহতায়ালা আমাদের সবার ঈদ কবুল করুক। সবাইকে ঈদ মোবারক।’

তরুণ ব্যাটসম্যান নাঈম লিখেছেন, ‘আল্লাহ আমাদের ও আপনাদের সৎকর্ম কবুল করুক, আমিন। ঈদ মোবারক।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status