ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
এফডিসিতে সাত গরু কোরবানি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 1 August, 2020, 1:16 PM

এফডিসিতে সাত গরু কোরবানি

এফডিসিতে সাত গরু কোরবানি

২০১৬ সালে এফডিসিতে কোরবানি দেওয়া শুরু করেন চিত্রনায়িকা পরী মণি। প্রতিবছরের মতো এবারও তিনি কোরবানি দিয়েছেন। এবার দিয়েছেন পাঁচটি গরু। এ ছাড়া এফডিসিতে কোরবানি দিয়েছেন নায়িকা মৌসুমী ও নিপুণ। এঁরা দুজন দিয়েছেন দুটি গরু। আজ এফডিসিতে মোট সাতটি গরু কোরবানি দেওয়া হয়েছে।

এফডিসির বিভিন্ন সংগঠনের নেতাকর্মী নিজেদের সদস্যদের নিয়ে গরু কোরবানি দিয়ে মাংস কাটার কাজ করছেন। এরই মধ্যে মাংস সংগ্রহ করার জন্য সকাল থেকে এফডিসিতে রয়েছেন নিম্ন আয়ের শিল্পী ও কলাকুশলীরা।

সকালে কোরবানি দিয়ে এফডিসি ত্যাগ করেন মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী। তিনি বলেন, ‘অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের জন্য এ কোরবানি দেওয়া হয়েছে। এফডিসির বিভিন্ন সংগঠনের নেতাকর্মী আমাদের নিম্ন আয়ের শিল্পী ও কলাকুশলীদের মধ্যে মাংস বিতরণ করবেন। এখানে আমার কোনো কাজ নেই। কোরবানি দেওয়া দায়িত্ব ছিল, সেটি পালন করেছি।’

আজ দুপুরে এফডিসিতে গিয়ে নিজ হাতে কোরবানির মাংস চলচ্চিত্রকর্মীদের হাতে তুলে দেবেন নায়িকা পরী মণি। নায়িকা নিপুণেরও এফডিসিতে যাওয়ার কথা রয়েছে।

সহকারী পরিচালক শাকিল বলেন, ‘আমরা মাংস কাটার পর সুন্দর একটি প্যাকেট করব। যেন সবাই নিয়ে যাওয়ার সময় কেউ অস্বস্তিবোধ না করেন। গত বছর থেকে নায়িকা পরী মণি এভাবেই সবাইকে দিতে বলেছেন।’

শিল্পী জামাল পাটোয়ারী বলেন, ‘আমাদের অনেক শিল্পী রয়েছেন, যাঁদের এ ঈদে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নেই। যাঁরা আজ এফডিসিতে শিল্পী ও কলাকুশলীদের জন্য কোরবানি দিয়েছেন, তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা।’


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status