ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সালমানের ঈদ শুভেচ্ছা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 1 August, 2020, 1:10 PM

সালমানের ঈদ শুভেচ্ছা

সালমানের ঈদ শুভেচ্ছা

যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ ও উৎসবের আমেজে আজ শনিবার বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ ও পশু কোরবানির মধ্য দিয়ে পালন করছেন অন্যতম বৃহত্তম এ ধর্মীয় উৎসব।  বিশেষ এ দিনে অনুরাগীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান।

মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে নিজের একটি দুর্দান্ত ছবি শেয়ার করেছেন সালমান খান। পেছনে দিগন্ত, আকাশে মেঘ এবং মুখে স্কার্ফ বেঁধে সালমান একটি ছবি শেয়ার করেছেন।

এবার করোনা পরিস্থিতিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই চলছে উদযাপন। আর অনুরাগীদের সচেতন থাকতে মুখে স্কার্ফ পরা ছবি শেয়ার করেছেন বলিউডের ভাইজান।

লকডাউনের কারণে সালমান খান গত মার্চ থেকে মুম্বাইয়ে তাঁর প্যানভেলের খামারবাড়িতে আটকা পড়েছেন। সেখানে অবশ্য সময়টা ভালোই কাটছে তাঁর। প্রিয় কিছু মুখ তো বটেই, সঙ্গে নিসর্গ আছে। সম্প্রতি নিজে ট্রাক্টর দিয়ে জমি চাষ করেছেন। ধানের চারা রোপণ করেছেন। আর সেসব ভিডিও যথারীতি চলে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেগুলো ভাইরালও হয়।

সালমান খানকে আগামীতে প্রভুদেবা পরিচালিত ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে। এতে বলিউড অভিনেত্রী দিশা পাটানিরও দেখা মিলবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status