ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজধানী পল্লবীতে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 1 August, 2020, 12:57 AM

রাজধানী পল্লবীতে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

রাজধানী পল্লবীতে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

রাজধানীতে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মহসিন নামে একজন নিহত হয়েছে। আজ ভোরে পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। র‍্যাবের দাবি, মহসিন শীর্ষ সন্ত্রাসী ও শাহাদাত বাহিনীর সদস্য।

র‍্যাব ৪’র অধিনায়ক মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযানে গেলে সন্ত্রাসীরা র‍্যাবের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এতে মহসিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করা যায় নি বলেও জানান তিনি।

মোজাম্মেল হক আরও জানান, মহসিন এলাকার মানুষের কাছ থেকে চাঁদাবাজি করত। এনিয়ে বেশ কয়েকটি অভিযোগ তারা পেয়েছেন। চাঁদাবাজির প্রমাণও তাদের হাতে আছে।

এছাড়া, মহসিনের নামে প্রায় ১০ টি মামলা আছে। একটি হত্যা মামলায় তার যাবজ্জীবন সাজা হয়েছে। এরপরই সে ভারতে পালিয়ে যায়। পরে পরিচয় গোপন রেখে জাল কাগজপত্র তৈরি করে ভারত থেকে দেশে আসে। এরপরই র‍্যাব তাকে খুঁজতে থাকে। আজ ভোরে সে নিহত হয়।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status