ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় তিনজন ১৪ দিনের রিমান্ডে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 July, 2020, 5:19 PM

পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় তিনজন ১৪ দিনের রিমান্ডে

পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় তিনজন ১৪ দিনের রিমান্ডে

রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিনজনের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের হাজির করা হয়। তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম অস্ত্র মামলায় সাত দিন ও বিস্ফোরক আইন মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ও মোশাররফ।

গতকাল বুধবার সকালে রাজধানীর মিরপুরে পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। জব্দ করা একটি ওজন মাপার যন্ত্রের ভেতরে রাখা বোমার বিস্ফোরণে চার পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়।

গত মঙ্গলবার রাতে পল্লবীর কালশী কবরস্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, চারটি গুলি, তিনটি ককটেল ও একটি ডিজিটাল ওয়েট মেশিনের মতো ডিভাইস উদ্ধার করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status