ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার আল আজহার দখলে নিচ্ছেন সিসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 July, 2020, 11:56 AM

এবার আল আজহার দখলে নিচ্ছেন সিসি

এবার আল আজহার দখলে নিচ্ছেন সিসি

একটি নতুন বিল অনুযায়ী আল আজহারের ফতোয়া বিভাগে মুফতি নিয়োগের অধিকার পাচ্ছেন দেশটির স্বৈরশাসক আবদুল ফাত্তাহ আল সিসি। মিসরের আইন প্রণেতারা আল আজহারকে স্বায়ত্তশাসন মুক্ত করতে কাজ করে যাচ্ছেন। এটি সফল হলে মিসরে আবদুল ফাত্তাহ আল সিসির আরো ক্ষমতা দৃঢ় হবে। আল আজহার বিশ্ববিদ্যালয়ের দারুল ইফতা সংস্থাটি মিসরীয় শাসনের নিয়ন্ত্রণে ধর্মীয় মতামত প্রকাশ করবে।

মিডল ইস্ট আই-এর খবরে বলা হয়েছে, এই প্রচেষ্টা সফল হলে ফতোয়া বিভাগে মুফতি নিয়োগ হবে সিসির নেতৃত্বে। প্রতিষ্ঠানটি আর্থিকভাবে আরো সচ্ছল হবে এবং মুফতিদের মন্ত্রীপর্যায়ের সুযোগ-সুবিধা দেয়া হবে।

উল্লেখ্য, আল আজহার বিশ্ববিদ্যালয়ের দারুল ইফতা বা ফতোয়া বিভাগ মিসরের অন্যতম শক্তিশালী ধর্মীয় সংস্থা, যা মিসরের মন্ত্রীদের পরামর্শ প্রদান করে এবং সরকার বা সাধারণ মানুষের সাথে জড়িত যেকোনো বিষয়ে ফতোয়া প্রদান ও ইসলামিক ইস্যুতে সালিশি হিসেবে কাজ করে। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status