ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৫০০ নারীকে নোংরা ছবি পাঠিয়েই নিজেকে খুশি করতেন খালিদ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 July, 2020, 11:35 AM

১৫০০ নারীকে নোংরা ছবি পাঠিয়েই নিজেকে খুশি করতেন খালিদ!

১৫০০ নারীকে নোংরা ছবি পাঠিয়েই নিজেকে খুশি করতেন খালিদ!

শুধুমাত্র মজা পাওয়ার জন্যে! ১৫০০ নারীকে হোয়াটস অ্যাপে অশ্লীল ছবি এবং ভিডিও পাঠিয়ে অবশেষে পুলিশের জালে খালিদ।

জানা গেছে, সকাল থেকে খালিদের কাজ ছিল মোবাইলে যেমন খুশি নম্বর টিপে ডায়াল করা। ওপার থেকে কোনও মহিলা ফোন তুললেই বিভিন্ন নামে তা মোবাইলে সেভ করে রাখত সে। আর রাত হলেই ওই মহিলা মোবাইলের নম্বরে কুরুচিকর ভিডিও ক্লিপ, অশালীন, যৌনগন্ধী বার্তা, নোংরা জোকস, ছবি পাঠাত সে। কিন্তু শেষ রক্ষা হল না। পুলিশের পাতা জালে ধরা পড়ে যায় সে। ধৃতের মোবাইল থেকে প্রায় দুহাজার মহিলাদের নম্বর পাওয়া গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ মে এক মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগ করা হয় যে, তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। এরপর থেকেই ডিজিটাল নজরদারি, গোপনে আড়ি পাতা শুরু হয়। সে যেসব দোকান থেকে সিম কার্ড কিনত, রিচার্জ করত, সেগুলির খোঁজ পায় পুলিশ। দিল্লির সদর বাজারের এরকম একটি দোকানে রিচার্জ করাতে এসেই গ্রেফতার হয় খালিদ। ধৃত খালিদের কাছ থেকে মিলেছে  একাধিক মোবাইল ফোন, সিম কার্ড। ৬০ জিবি পর্ন ভিডিও ক্লিপ, কুরুচিকর ফটো। পুলিশ সুত্রে খবর, কোনও মহিলা খালিদের গায়ে পড়ে আলাপ করা, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোয় আপত্তি করলে সে তাদের হুমকি দিত, হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবিতে মর্ফ করা খারাপ ছবি বসিয়ে ফাঁস করে দেবে বলে হুমকি দিত। ধৃত খালিদ পুলিশ জেরায় জানিয়েছে, শুধু সুন্দরী মহিলাদের সঙ্গেই এমন করতাম। ওদের হোয়াটসঅ্যাপ ছবি দেখতাম। আকর্ষণীয় মনে হলে তাদের সঙ্গে চ্যাট করা শুরু করতাম। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status