প্রকাশ্যে সাপের মিলন, বিরল দৃশ্যের সাক্ষী হতে মানুষের ভিড়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 10:51 PM
প্রকাশ্যে সাপের মিলন, বিরল দৃশ্যের সাক্ষী হতে মানুষের ভিড়
সাপের মিলন নিয়ে অনেক গালগল্প রয়েছে। সাধারণত সাপের মিলন মানুষের চোখে তেমন পড়ে না। এবার প্রকাশ্যে দুই সাপের বিরল মিলন দেখতে হুমড়ি খেয়ে ভিড় করেছেন মানুষেরা। এ বিরল ঘটনার সাক্ষীও হয়েছে স্থানীয়রা। আর সাপের মিলনের ছবি সোশ্যাল মিডিয়ায়ও ছড়িয়ে পড়েছে।
শনিবার দুপুরে ভারতের জলপাইগুড়ির বালাপাড়ার প্রাইমারি স্কুলের সামনে জোড়া সাপের মিলন দেখা যায়। স্থানীয়দের দাবি, এভাবে প্রকাশ্যে সাপের মিলন বিরল ঘটনা। এ ঘটনা দেখতে আট বছর থেকে ৮০ বছরের স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।
ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, সাপের মিলনের বিরল দৃশ্য অনেক মানুষ ক্যামেরাবন্দী করেছেন। উপস্থিত অনেকে মিলনের দৃশ্য দেখে খুবই আনন্দিত হয়েছেন।
বালাপাড়ার বাসিন্দা রতন দেবনাথ জানান, সাপের মিলন দেখার খবর পেয়ে নানা জায়গা থেকে মানুষেরা ছুটে এসেছে। তাদের হাতে থাকা মোবাইল ব্যবহার করে ছবি ও ভিডিও ধারণ করেছে। অনেকে আবার এগুলোর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে।
স্থানীয়রা জানান, এ রকম বিরল দৃশ্য সব সময় দেখা যায় না। আচমকা প্রকাশ্যে এমন কাণ্ড দেখায় মানুষ ভিড় করেছে। তবে সাপদের মিলনে কোনো ব্যাঘাত ঘটানো হয়নি। শুধু দূর থেকে সবাই মিলন দেখা উপভোগ করেছে।