ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
উপ নির্বাচনে অংশগ্রহণের চিন্তা বিএনপির
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 10:30 PM

উপ নির্বাচনে অংশগ্রহণের চিন্তা বিএনপির

উপ নির্বাচনে অংশগ্রহণের চিন্তা বিএনপির

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে পরবর্তী উপ নির্বাচনগুলোতে অংশগ্রহণের চিন্তা করছে বিএনপি । শনিবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।

লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল এই বৈঠকে সভাপতিত্ব করেন। বিকেল সাড়ে ৫টা থেকে প্রায় আড়াই ঘন্টা এই বৈঠক চলে।


বৈঠকে অংশ নেওয়া একজন স্থায়ী কমিটির সদস্য বলেন, করোনা মহামারিতে বিগত দুইটি উপ নির্বাচনে দল অংশ না নিলেও আগামীতে ইতিবাচক চিন্তা করা হচ্ছে।

বৈঠক সূত্রে জানা গেছে, জোটের শরীক জামায়াতে ইসলামীর সাথে সম্পর্ক রাখা না রাখা ইস্যুতে কোন সিদ্ধান্ত নেয়া না হলেও গণমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসায় অসন্তোষ প্রকাশ করেন কমিটির কোন কোন সদস্য।

ভার্চুয়াল বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু অংশ নেন।

বৈঠকে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সংগঠনের নেতা-কর্মীদের দাড়ানোর আহবান জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status