ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
২০০ উইকেটশিকারীর ক্লাবে কেমার রোচ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 July, 2020, 10:15 PM

২০০ উইকেটশিকারীর ক্লাবে কেমার রোচ

২০০ উইকেটশিকারীর ক্লাবে কেমার রোচ

চলতি শতকে ওয়েস্ট ইন্ডিজের প্রথম বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট শিকারের মাইলফলক গড়লেন পেসার কেমার রোচ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে এই কীর্তি অর্জন করেন রোচ।

বিশ্বক্রিকেটে একসময় উইন্ডিজ পেসারদের দাপট ছিল। কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোসরা গতির ঝড়ে কাবু করেছেন বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটসম্যানকে। তবে সুদিন হারিয়ে ক্যারিবিয়ান পেসাররা এখন অনেকটাই নিস্তেজ। এরমধ্যেই এক কেমার রোচ নিজেকে তুলে ধরছেন।

দীর্ঘ খরা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সিরিজের নিষ্পত্তির ম্যাচে প্রথম ইনিংসেও যথারীতি নিজেকে মেলে ধরেন রোচ। লেন্থ বজায় রেখে বোলিং করতে থাকেন এই পেসার। আগের ম্যাচের দুই সেঞ্চুরিয়ান ডম সিবলি ও বেন স্টোকসকে তুলে নেন তিনি। ক্রিস ওকসের উইকেট নিয়ে ঢুকে পড়েন টেস্টে ২০০ উইকেট শিকারীর ক্লাবে। এরপর আর্চারকেও সাজঘরে ফেরত পাঠান রোচ।

সবশেষ ১৯৯৪ সালে ২০০ উইকেট শিকারীর তালিকায় নাম লেখান ক্যারিবিয়ান কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস। ২৬ বছর পর এই তালিকায় যোগ হলো রোচের নাম।

কেবল তাই নয়, বর্তমান সময়ের সেরা পেসারদেরও একজন রোচ। ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন, অস্ট্রেলিয়ান প্যাট কামিন্স ও সতীর্থ জেসন হোল্ডারের পরই টেস্টে সবচেয়ে কম গড় রোচের।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status